আমাদের এই বাংলাদেশ কবিতা – সৈয়দ শামসুল হক

আমাদের এই বাংলাদেশ কবিতা –  সৈয়দ শামসুল হক রচিত ‘আমাদের এই বাংলাদেশ’ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতির সৌন্দর্যের কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। এখানে মাঠে মাঠে ধানের ক্ষেত এবং অসংখ্য নদনদী রয়েছে। বাউল কবিরা এ দেশকে গানের দেশে পরিণত করেছে।

 

আমাদের এই বাংলাদেশ কবিতা - সৈয়দ শামসুল হক
আমাদের এই বাংলাদেশ কবিতা – সৈয়দ শামসুল হক

 

সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ – ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র ৩১ বছর বয়সে ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

সৈয়দ হক তার বাবা মারা যাবার পর অর্থকষ্টে পড়লে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। পরে তোমার আমার, শীত বিকেল, কাঁচ কাটা হীরে, ক খ গ ঘ ঙ, বড় ভাল লোক ছিল, পুরস্কারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন। বড় ভাল লোক ছিল ও পুরস্কার নামে দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে বাংলাদেশ ত্যাগ করে লন্ডন চলে যান এবং সেখানে বিবিসির বাংলা খবর পাঠক হিসেবে চাকুরি গ্রহণ করেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসর্মপণের খবরটি পাঠ করেছিলেন। পরে ১৯৭২ খ্রিষ্টাব্দ থেকে ১৯৭৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিবিসি বাংলার প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দৃঢ়কণ্ঠ সাবলীল উচ্চারণের জন্য তিনি জনসাধারণ্যে পরিচিতি লাভ করেন।

 

আমাদের এই বাংলাদেশ কবিতা – সৈয়দ শামসুল হক

 

সূর্য ওঠার পূর্বদেশ

বাংলাদেশ !

আমার প্রিয় আপন দেশ

বাংলাদেশ !

আমাদের এই বাংলাদেশ !

কবির দেশ বীরের দেশ

আমার দেশ স্বাধীন দেশ

বাংলাদেশ !

ধানের দেশ গানের দেশ

তেরােশত এ নদীর দেশ

বাংলাদেশ !

আমার ভাষা বাংলা ভাষা

মা শেখালেন মাতৃভাষা

মিষ্টি বেশ !

মনের ভাষা জনের ভাষা

এই ভাষাতে ভালােবাসা

মায়ের দেশ !

বাংলাদেশ !

আমাদের এই বাংলাদেশ !

সৈয়দ শামসুল হক 4 গুরুকুল লাইভ লিউজ আমাদের এই বাংলাদেশ কবিতা - সৈয়দ শামসুল হক

 

আমাদের এই বাংলাদেশ কবিতা এর মূলভাব ঃ

কবিতাটিতে বাংলাদেশের নানা পরিচয় উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত বলে এদেশে অনেক আগে সূর্য ওঠে। যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছেন। বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ-নদী। ধানের দেশ, গানের দেশ, কবির দেশ ইত্যাদি নানা নামে বাংলাদেশকে ডাকা হয়। মায়ের শেখানো মিষ্টি ভাষা বাংলাকে আমরা অনেক ভালোবাসি।

সৈয়দ শামসুল হক 1 1 গুরুকুল লাইভ লিউজ আমাদের এই বাংলাদেশ কবিতা - সৈয়দ শামসুল হক

 

আমাদের এই বাংলাদেশ কবিতা আবৃত্তি ঃ