পাঞ্জেরী কবিতা – পাঞ্জেরি’ কবিতায় জাতির আশা-আকাঙ্ক্ষার কর্ণধার পাঞ্জেরিকে বন্দরে অপেক্ষমাণ যাত্রীদের তীব্র বিক্ষোভের কথা ভেবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কবি।
সৈয়দ ফররুখ আহমদ (জুন ১০, ১৯১৮ – অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি। এই বাঙালি কবি ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামি ভাবধারার বাহক হলেও তার কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাক্প্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তার কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট। “সাত সাগরের মাঝি” কাব্যগ্রন্থে তিনি যে-কাব্যভাষার সৃষ্টি করেছেন তা স্বতন্ত্র এবং এ-গ্রন্থ তার এক অমর সৃষ্টি।
নিশ্চিতভাবে এই কবি মুসলিম ঐতিহ্যবাদের কথা বলেছেন। ইসলামের পুনর্জাগরণের আহ্বান সঞ্চারিত করেছেন তিনি। প্রাপ্তি বা জাগতিক কারণে নয়, মতাদর্শিক প্রণোদনায় তিনি ইসলামের মর্মবাণীর কাব্যরূপ দিয়েছেন। মুসলিম রেনেসাঁর কাব্যনায়ক হিসাবে পরিচিতি এই কবির নাম ফররুখ আহমদ।