সব ষড়যন্ত্রে ব্যর্থতার পরে মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
ঢাকা, ৯ মার্চ, ২০২২ (বাসস) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বলেছেন, বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশ বিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে।
![সব ষড়যন্ত্রে ব্যর্থতার পরে মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি - আওয়ামী লীগ 2 সব ষড়যন্ত্রে ব্যর্থতার পরে মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের- File Photo : ওবায়দুল কাদের, বাংলাদেশী রাজনীতিবিদ [ Obaidul Quader, Bangladeshi Politician ]](https://bn.gurukullive.news/wp-content/uploads/2022/03/Obaidul-Quader-Bangladeshi-Politician-ওবায়দুল-কাদের-বাংলাদেশী-রাজনীতিবিদ-11-300x224.jpg)
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস রাজনীতির প্রতিভূ বিএনপি’র সময় শেষ হয়ে এসেছে।
‘সরকারের সময় শেষ হয়ে এসেছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির’ই সময় শেষ হয়ে এসেছে। সরকারের নয়।
![সব ষড়যন্ত্রে ব্যর্থতার পরে মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি - আওয়ামী লীগ 3 File Photo : ওবায়দুল কাদের, বাংলাদেশী রাজনীতিবিদ [ Obaidul Quader, Bangladeshi Politician ]](https://bn.gurukullive.news/wp-content/uploads/2022/03/Obaidul-Quader-Bangladeshi-Politician-ওবায়দুল-কাদের-বাংলাদেশী-রাজনীতিবিদ-9-300x168.jpg)
[ সব ষড়যন্ত্রে ব্যর্থতার পরে মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের ]
‘বিএনপি এ দেশে ভালো যা কিছু অর্জন করেছিল তা সরকার ধ্বংস করে দিয়েছে’, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন:
“বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে? এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাগ্যোন্নয়নে বিএনপি’র অবদান কী? আসলে তাদের কোন অর্জনই নেই।”
তিনি বলেন, বিএনপি’র রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ধ গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির রাজনীতি।
বিএনপি’র শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবনের আধিপত্য ছিল। দুর্নীতিতে পর পর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনো ভুলে যায়নি বলেও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। এদেশের মানুষের ভাষার অধিকার, স্বাধিকার, স্বাধীনতা, মুক্তি, ভাত ও ভোটের অধিকার এবং অর্থনৈতিক অগ্রগতি সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, ক্রীড়া, রেলপথ, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌযোগাযোগসহ সকল খাতেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন, এলএনজি টার্মিনাল, এক্সপ্রেসওয়ে, নতুন নতুন রেল যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দারিদ্র বিমোচন, গৃহহীনদের জন্য বিনামূল্যে জমি ও গৃহ প্রদান এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বিনামূল্যে করোনা টিকা প্রাপ্তির সুযোগ সৃষ্টিসহ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইলফলক স্পর্শকারী বাংলাদেশের অসংখ্য সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
![সব ষড়যন্ত্রে ব্যর্থতার পরে মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি - আওয়ামী লীগ 4 File Photo : ওবায়দুল কাদের, বাংলাদেশী রাজনীতিবিদ [ Obaidul Quader, Bangladeshi Politician ]](https://bn.gurukullive.news/wp-content/uploads/2022/03/Obaidul-Quader-Bangladeshi-Politician-ওবায়দুল-কাদের-বাংলাদেশী-রাজনীতিবিদ-3-300x172.jpg)
বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপি তার কথামালার চাতুরী দিয়ে কখনো ঠেকাতে পারবে না।
এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হওয়ায় দলটির নেতারা আন্দোলনের আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না। সে কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের এম মনসুর আলী অডিটরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অন্য কোনো ইস্যু নেই। তারা শুধু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। দেশে-বিদেশে অপপ্রচার করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ। তাদের এসব ষড়যন্ত্র না থাকলে দেশ আরও এগিয়ে যেত। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেদিকে নজর দিতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
