বাবুই পাখি কবিতা – আলমগীর কবীর

বাবুই পাখি কবিতা – ছোট বেলায় বাচ্চাদের প্রথম প্রথম যে কবিতাগুলো শেখানো হয় , তাদের মধ্যে অন্যতম একটি কবিতা হলো বাবুই পাখির কবিতা।

 

বাবুই পাখি কবিতা গুরুকুল লাইভ লিউজ বাবুই পাখি কবিতা - আলমগীর কবীর

 

বাবুই পাখি কবিতা – আলমগীর কবীর

 

আমার বাড়ির উঠুন পাশে বাবুই পাখির বাসা
থাকে তারা মনে নিয়ে কতই রকম আশা।
করে তারা দিনের বেলা শুধুই কিচিরমিচির
সারাদিন বুনে বাসা রাত্রে নিবিড়।
বাবুই পাখির বাসা বুনা বড্ড চমৎকার
তার উপর গবেষণা খুবই দরকার।
বাবুই পাখি পুরুষ নারী খুবই পরিশ্রমি
দিন দুপুরে প্রখর রোদে বাসা বুনানি।
বাবুইরে তুই কেমন পাখি এতো কেনো বুদ্ধি?
তোদের শিক্ষা মোদের দরকার হতে জ্ঞানের বৃদ্ধি।

 

বাবুই পাখি নিয়ে আরও কবিতা

 

বাবুই পাখির কবিতা

 

বাবুই পাখি কবিতা
বাবুই পাখি কবিতা

 

বাবুই পাখি কবিতা

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

 

বাবুই পাখি নিয়ে ছড়া

 

বাবুই পাখি কবিতা 1 গুরুকুল লাইভ লিউজ বাবুই পাখি কবিতা - আলমগীর কবীর

 

বাবুই পাখি

গাছে গাছে, ডালে ডালে বাবুই পাখির বাসা,
কত বড় শিল্পী তারা, বাসা বানায় খাসা।
শূন্যে ঝুলে থাকে তারা, শূন্যের ওপর বাস,
ঝড়-তুফানে নয় যে ভীত, কাটায় বারো মাস।

 

বাবুই পাখিঃ

বাবুই Ploceidae গোত্রের অন্তর্গত একদল প্যাসারাইন পাখি। খুব সুন্দর বাসা বোনে বলে এরা “তাঁতি পাখি” (Weaver Bird) নামেও পরিচিত। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষবিশিষ্ট বাসা তৈরি করতে পারে।তুতির সাথে এরা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এরা মূলত বীজভোজী পাখি, সে জন্য তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী; চোঙাকার আর গোড়ায় মোটা। অধিকাংশ বাবুই প্রজাতির আবাস সাব-সাহারান আফ্রিকায়, তবে কয়েকটি প্রজাতি এশিয়ায় স্থায়ী। অল্প কয়েকটি প্রজাতিকে বিভিন্ন দেশে অবমুক্ত করা হয়েছে।

খুব সুন্দর বাসা বোনে বলে এরা “তাঁতি পাখি” (Weaver Bird) নামেও পরিচিত।এরা বেশ দলবদ্ধ প্রাণী আর কলোনি করে জীবনযাপন করতে অভ্যস্ত।