আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি – নির্মলেন্দু গুণ

আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি – এটি একটি কবিতা , যা বিখ্যাত কবি “নির্মলেন্দু গুণ” এর লিখা ।

 

আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি - নির্মলেন্দু গুণের
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি – নির্মলেন্দু গুণ

 

নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী (জন্ম ২১ জুন ১৯৪৫, ৭ আষাঢ় ১৩৫২ বঙ্গাব্দ), যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, একজন বাংলাদেশী কবি। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনী লিখেছেন ও ছবি এঁকেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে।

১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ-গ্রন্থের অন্তর্ভূত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য।

তাকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।

 

আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি – নির্মলেন্দু গুণ

 

সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,

রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ

গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।

আমি তাঁর কথা বলতে এসেছি।

শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,

আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।

আমি তাঁর কথা বলতে এসেছি।

সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, ‘সমকাল’

পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে

আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।

আমি তাঁর কথা বলতে এসেছি।

নির্মলেন্দু গুণ গুরুকুল লাইভ লিউজ আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি - নির্মলেন্দু গুণ

শাহবাগ এ্যভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝরনাটি আর্তস্বরে আমাকে বলেছে,

আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।

আমি তাঁর কথা বলতে এসেছি।

সমবেত সকলের মতো আমারো স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,

ভালোবাসা আছে- শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল

আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।

আমি তাঁর কথা বলতে এসেছি।

এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক,

না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্কভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক,

আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক-

আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে

আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা

রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম।

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,

আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম।

নির্মলেন্দু গুণ গুরুকুল লাইভ লিউজ আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি - নির্মলেন্দু গুণ

 

আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি কবিতা আবৃত্তি