টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে অধিনায়ক লিটন কুমার দাস দলে ফিরেছেন।

সাইড স্ট্রেইন চোটের কারণে লিটন এশিয়া কাপের শেষ ম্যাচগুলো ও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। এবার পুরোপুরি সুস্থ হয়ে আবার নেতৃত্বে ফিরছেন।

অন্যদিকে, এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দলে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবার দল থেকে বাদ পড়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

বাংলাদেশের দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।